কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন সাংবাদিকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন সাংবাদিকরা

  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

Manual5 Ad Code

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে করোনাকালে ঝুঁকি নিয়ে পেশার সঙ্গে যুক্ত থাকা গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর থানার ওসি মাহফুজার রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রথম দফায় ৩১ জন গণমাধ্যমকর্মীদের প্রতিজনকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চেকগুলো হস্তান্তর করেন।

Manual7 Ad Code

 

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!