কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

  • রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেক্স ::  

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে ফারজানা আক্তার মিতু (২৮) নামক এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সকালে কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মিতু ওই এলাকার আকবর হোসেন খোকনের স্ত্রী।

Manual6 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা আকবর হোসেন খোকন ও তার স্ত্রী ফারজানা আক্তার মিতু শনিবার রাতে একই রুমে শুয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে খোকন তার স্ত্রীকে রুমে না পেয়ে পাশের রুমে খুজতে গিয়ে দেখেন স্ত্রীর দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পাশ্ববর্তী বাসিন্দারা জানান, নিহত ফারজানা আক্তার মিতুর পিতার বাড়ি নরসিংদীতে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত নানা বিষয়াবলি নিয়ে মনোমালিন্য চলছিলো। প্রায় সময় তাদের ঝগড়াঝাটির শো-র শব্দ পেতেন আশপাশের লোকজন।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী  বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!