জুড়ীতে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণ, লম্পট ব্যবসায়ীকে জেলে প্রেরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণ, লম্পট ব্যবসায়ীকে জেলে প্রেরণ

  • রবিবার, ২১ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

জুড়ীতে স্ত্রীর আপন বড়বোনের মেয়ে (ভাগনী)-কে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে পুলিশ কাশেম মিয়া (৩২) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টাদশী ধর্ষিতা অভিযুক্ত কাশেম মিয়ার স্ত্রীর আপন বড় বোনের মেয়ে। আত্মীয়তা সূত্রে প্রায়ই সে তাদের বাড়িতে যাওয়া-আসা করতো। এক পর্যায়ে কাশেম মিয়া মেয়েটির সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এর জেরে গত ১৯ আগষ্ট কৌশলে কাশেম মিয়া মেয়েটিকে ফুসলিয়ে পার্শ¦বর্তী কুলাউড়া উপজেলার একটি জায়গায় নিয়ে যায়। সেখানে দুইদিন রেখে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ ঘটনার জানাজানি হলে ধর্ষিতার মায়ের লিখিত অভিযোগে এলাকাবাসীর সহায়তায় শনিবার রাতে পুলিশ ধর্ষক কাশেম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

Manual2 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযোগ প্রাপ্তির পরই অভিযান চালিয়ে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। রোববার দুপুরে ধর্ষণ মামলার গ্রেফতার আসামী কাশেম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!