কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরা গেলো ১০ ট্যাংকার জ্বালানি পণ্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরা গেলো ১০ ট্যাংকার জ্বালানি পণ্য

  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টায় ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে গেলো ১০ ট্যাংকার জ্বালানি পণ্য। বিকেলে ভারতের মেঘায় রাজ্যের ডাউকি স্থল শুল্ক বন্দর দিয়ে সিলেটের তামাবিল স্থল শুল্ক বন্দরে আসে ইন্ডিয়ার ওয়েলের ১০ ট্যাংকার জ্বালানি পণ্য।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিলেটেরে তামাবিল স্থল শুল্ক বন্দরে ভারতীয় জ্বালানি পণ্যের ১০টি ট্যাংকার গ্রহন করেন বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েল এর কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম। এসময় উপস্থিত ছিলেন শুল্ক বিভাগের সিলেট বিভাগীয় উপ কর কমিশনার মো. আল আমিন, তামাবিল স্থল শুল্ক বন্দরের উপ-পরিচালক মাহফুজ আলম ভূঁইয়া।

Manual7 Ad Code

পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকারগুলোর ৩টিতে ২১ দশমিক ১৯ মেট্রিকটন এলপিজি ও ৭টিতে ছিল ৮৩ মেট্রিকটন পেট্রোলিয়াম ওয়েল ছিলো।

Manual6 Ad Code

তামাবিল স্থল শুল্ক বন্দর থেকে বিকাল সাড়ে ৪টায় বের হওয়া ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকারগুলো সিলেট- মৌলভীবাজার হয়ে কড়া পুলিশি নিরাপত্তায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে রাত ৯টায় পৌছায়। ট্যাংকারের বহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েলের কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম, সিলেট থেকে আসেন চারজন শুল্ক কর্মকর্তা।

Manual4 Ad Code

বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েলের কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম বলেন, বাংলাদেশ সরকারের সাথে ভারতের চুক্তির অংশ হিসেবে এটি প্রথম চালান জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এসেছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আরও জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এভাবে এ পথে ট্রানজিট ব্যবাহার করে আসবে। তিনি এ ট্রানিজিট ব্যবহারকালে বাংলাদেমেল সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ খুব আন্তরিকতার সাথে সাহায্য করেছে বলে তিনি জানান।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, বাংলাদেশ ভারতের একটি চুক্তির ভিত্তিতে ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকার তামাবিল দিয়ে প্রবেশ করে আবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে প্রবেশ করেছে। উর্দ্ধতন বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনায় তিনিসহ তার কর্মকর্তারা রাত পর্যন্ত অপেক্ষা করে শুল্ক বিভাগীয় কাজ সম্পন্ন করে রাতে আবার এসব জ্বালানি পণ্যবাহী ট্যাংকার ভারতে প্রবেশে দায়িত্ব পালন করেছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!