এক সপ্তাহে ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ গেল কৈলাশহরে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

এক সপ্তাহে ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ গেল কৈলাশহরে 

  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আরও ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেল। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ।

বাংলাদেশী আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড়টায় তাদের জারা এন্টারপ্রাইজের মাধ্যমে কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশী ১৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকায় ২ হাজার কেজি বাংলাদেশী ইলিশ রপ্তানি হয়েছে। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর (সোমবার) একই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী আব্দুল মুহিত আরও ২ হাজার কেজি ইলিশ রপ্তানি করেছেন।

Manual3 Ad Code

অন্যদিকে, গত সোমবার (১২ সেপ্টেম্বর বাংলাদেশী আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস কর্পোরেশন চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজের কাছে ২ হাজার ৯৫০ কেজি ইলিশ রপ্তানি করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় আবার বিডিএস কর্পোরেশন ভারতের ত্রিপুরার কৈলাশহরের মনিকা ইন্টারপ্রাইজের কাছে আরও ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করেছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে মোট ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়।

জারা এন্টারপ্রাইজের পরিচালক জসিম উদ্দিন ও মশীক মোল্লা এবং বিডিএস কর্পোরেশষনের প্রতিনিধি সোহেল চৌধুরী গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন। তারা আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ পথে তারা আরও ইলিশ মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক বাবলু সিনহা এক সপ্তাহে ১১ হাজার কেজির অধিক ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!