বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়ােডের মৌলভীবাজার জেলা টিমের আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়ােডের মৌলভীবাজার জেলা টিমের আলোচনা

  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

সামিয়া জাহান:: আমার দক্ষতায় আমার ক্যারিয়ার স্লোগান নিয়ে পথ চলা বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর মৌলভীবাজার জেলা টিম কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের আলোচনা সভা ১৩ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের মহাপরিচালক ও ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শাকিল আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মৌলভীবাজার জেলা সমন্বয়ক হাসান।

আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা সমন্বয়ক তায়্যিবা, জেলার সাত উপজেলা থেকে আগত উপজেলা কো-অর্ডিনেটর ও অন্যান্য টিম লিডারবৃন্দ। দীর্ঘ ৪ ঘন্টার আলোচনায় ছিলো বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, কবিতা আবৃত্তি, কর্ম পরিকল্পনা ও প্রশ্নোত্তর পর্ব।

Manual7 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর মহাপরিচালক শাকিল আল-আমিন জানালেন, বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা অর্জনের জন্য ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডার ও লেখক গাজী মিজানুর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড।

সারাদেশে ৬৪টি জেলা থেকে তিনটি ক্যাটাগরিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও টারশিয়ারি লেভেলে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরাদের সেরা নির্বাচিত করা হবে। বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। কমিটির কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর মূল কার্যক্রম। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না করে বরং পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নিযুক্ত থাকার মাধ্যমে নিজস্ব দক্ষতা বৃদ্ধিকরণ ও আত্মবিকাশের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপরামর্শ প্রদান করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!