চুনারুঘাট থেকে চার শিশু নিখোঁজ : আতঙ্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চুনারুঘাট থেকে চার শিশু নিখোঁজ : আতঙ্ক

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট থেকে গত চার দিনে চার শিশু নিখোঁজ হয়েছে। হারিয়ে যাওয়া শিশুদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

হারিয়ে যাওয়া শিশুর বিষয়ে অভিভাবকরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু কোনো শিশুই এখনো উদ্ধার হয়নি।

Manual6 Ad Code

এদিকে একের পর এক শিশু নিখোঁজের ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গত ২২ অক্টোবর চুনারুঘাট পৌর শহরের বাসা থেকে বের হলে লিজা আক্তার নামের এক শিশু নিখোঁজ হয়। লিজা আমকান্দি গ্রামের কবির মিয়ার কন্যা। সে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শেণির ছাত্রী। এ নিয়ে ২৬ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Manual8 Ad Code

গত বুধবার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে আল আমিন নিখোঁজ হয়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে।

একই দিন দেওরগাছ গ্রামের ফরিদ মিয়ার ছেলে তানভীর (৮) নিখোঁজ হয়ে যায়। সে একটি মাদ্রাসার ছাত্র।

এদিকে সীমান্ত ইউনিয়ন গাজীপুরের বাসুল্লা গ্রাম থেকে ১০-১২ বছরের এক শিশুকে মতিভ্রম অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসী। সে একেক বার একেক নাম ঠিকানা বলে যাচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগেও বহু শিশু চুনারুঘাট থেকে হারিয়ে গেছে। ২-৩ মাস পর কোনো কোনো শিশু বাড়ি ফিরেছে বিপর্যস্ত অবস্থায়। অনেকের কোনো সন্ধানই মেলেনি। ঘন ঘন শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

Manual5 Ad Code

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, পুলিশের একাধিক টিম এ নিয়ে তদন্ত করছে। আশা করা যায় অতি দ্রুত এর সমাধান করা যাবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!