জুড়ীর ফুলতলায় জোরপূর্বক গাছ কর্তন : প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর ফুলতলায় জোরপূর্বক গাছ কর্তন : প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় জায়গা দখলের উদ্দেশ্যে জোরপূর্বক গাছপালা কর্তন করে টাকার সাধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বুধবার ২৯ জুলাই ভোরে উপজেলার ফুলতলা ইউনিয়নের ২২নং খাসিয়া পুঞ্জি এলাকায় ঘটেছে।

Manual1 Ad Code

ক্ষতিগ্রস্থ তসিদ আলী (গুটা) অভিযোগ করে বলেন, বন বিভাগের উক্ত জায়গায় তিনি বিগত বিশ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন। সেখানে পান, সুপারী, কলা, আনারসসহ বিভিন্ন জাতের সবজি চাষ ও তা বিক্রি করে এগার সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি ফুলতলা বস্থির বাসিন্দা দুলাল ও তার ভাই বাবুল গং উক্ত জায়গাটি দখল করার তৎপরতা শুরু করে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং গাছপালা কর্তন করতে থাকে। গত বুধবার ভোরে দুলাল-বাবুলের নেতৃত্বে ১৫/২০ লোক দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তসিদের পরিবারের উপর হামলা চালায়। ছোট ছোট বাচ্চাদের গলায় দা ধরে পরিবারকে জিম্মি করে তসিদের কষ্টে গড়া বাগানে তান্ডব চালায়। পান, সুপারী, কলা, আনারস গাছ কেটে উপড়ে ফেলে এবং বিভিন্ন সবজির বাগান কেটে তছনছ করে ফেলে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়। সেই সাথে সেখানে জায়গা দখল করে একটি ঘর নির্মাণ করে। যাবার সময় জায়গাটি ছেড়ে চলে যাবার হুমকি দিয়ে যায়।

Manual2 Ad Code

তসিদ আলী বলেন, এ ঘটনার পাশাপাশি দুলাল দীর্ঘদিন থেকে তসিদের মেয়েকে উত্যক্ত করে আসছে। তার উৎপাতে নিরাপত্তার অভাবে দুই বছর থেকে মেয়ের লেখাপড়া বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শনে তান্ডবলিলার মাধ্যমে গাছপালা কর্তন ও উপড়ে ফেলার এক বিভৎস চিত্র পরিলক্ষিত হয়। ব্যাপক ক্ষতির শিকার ও নানাবিধ হুমকির কারণে বৃদ্ধা মা, স্ত্রী, ৬ মেয়ে ও ২ পুত্র নিয়ে আতঙ্কের মধ্যে মানবেতর দিন যাপন করছেন তসিদ আলী। তিনি ন্যায় বিচার কামনা করেন।

Manual5 Ad Code

অভিযুক্ত দুলাল মিয়া বলেন, উক্ত জায়গা আমার বাবার মালিকানাধীন। তসিদকে পাহারাদার রাখা হয়েছিল। এখন সে জায়গা ছাড়ছেনা।

Manual2 Ad Code

সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের আওতাধীন সাগরনাল বন বিটের বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বন বিভাগের উক্ত জায়গায় দুলাল গং অবৈধ ভাবে গৃহ নির্মাণের খবর পেয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে সেটা উচ্ছেদ করা হয় এবং দুলাল গংদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি জানান, বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, পর্যায়ক্রমে সকল অবৈধ দখল উচ্ছেদ করে বনের জায়গা উদ্ধার করা হবে।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!