নওগাঁর আত্রাইয়ে বিয়ে বাড়িতে পুলিশের হানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁর আত্রাইয়ে বিয়ে বাড়িতে পুলিশের হানা

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
প্রতীকি ছবি

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ের আয়োজনে পুলিশের হানা। সব আয়োজন রেখে বর, কনে, কনের বাবা ও বরযাত্রীসহ সবাই বাড়ি ছেড়ে পালালো । চুলার রান্না চুলায় থেকে গেল, খেতে পারল না কেউ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ আগস্ট উপজেলার কয়সা গ্রামে।

Manual6 Ad Code

জানা যায়, ওই গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীর বিয়ে ঠিক হয় একই উপজেলার উঁচলিকাশিমপুরের আহমদ আলীর ছেলে আফতাব আলীর (২১) সাথে। সে অনুযায়ী গতকাল বরপক্ষের লোকজন বরসহ জুমআর নামাজের আগেই এসে হাজির হন মেয়ের বাবার বাড়ি। জুমআর নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হবে। এমন সময় বাল্য বিয়ের সংবাদে বিয়ে বাড়িতে হানা দেয় আত্রাই থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ বরসহ মসজিদ থেকে এবং মেয়ে ও মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বিয়েটি পন্ড হয়ে যায়।

Manual3 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ। ১৪ বছরের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

এইবেলা/জেএইচজে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!