জুড়ীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual8 Ad Code

জুড়ীতে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল আলম (২১)। তিনি জুড়ী উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকালে ভবানীগঞ্জ বাজারে সংঘর্ষে এই ঘটনা ঘটে ।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপি’র গণসমাবেশ এর লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা । ভবানীগঞ্জ বাজারে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিলে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল এবং ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তুমুল সংঘর্ষের এক পর্যায়ে আশরাফুল আলম নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। প্রথমে তাকে আব্দুল আজিজ হাসপাতালে এবং পরে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, সংঘর্ষের সময় উভয়পক্ষের কমপক্ষে ২০/২৫ জন আহত হন।

এ ঘটনায় পরদিন ১৬ নভেম্বর জুড়ী থানায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল, সদস্য সচিব আব্দুল্লাহ আল ইমন, সায়মন আহমেদ সহ অজ্ঞাতনামা ১০জনকে আসামি করে জুড়ী থানায় একটি মামলা (নং-২৬) দায়ের করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর থেকে আওয়ামী লীগের উর্ধ্বতন নেতাদের নির্দেশে মামলাটিকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ ২জনকে গ্রেফতার করেছে ।

Manual1 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলায় ছাত্রদলের পদধারী নেতাদের বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে। মামলা দায়েরের খবর শুনে তারা পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!