কুড়িগ্রামে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে : সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

কুড়িগ্রামে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে : সংবাদ সম্মেলন

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হত্যা হওয়া ব্যাক্তির স্বজন । ছবি : এইবেলা

Manual6 Ad Code

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারায় সিদ্দিকুর রহমানের খুনি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নিহতের শ্যালক আসাদুল ইসলাম।

Manual1 Ad Code

এসময় নিহতের স্ত্রী কাজলী বেগম, একমাত্র সন্তান সুমাইয়া আক্তার ও তার মা সাজেদা বেগমসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মে জমিতে বাছুর কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে ২৮ মে রাত ৯টায় আসামীর বাড়িতে সালিশ বৈঠকের সময় কথাকাটাকাটির জের ধরে সিদ্দিকুর রহমানকে ধাড়াল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা।

এসময় আহত হয় নিহতের ছোট ভাই সাদেকুলসহ প্রতিবেশী এনামুল। এ ঘটনায় ২৯ মে ১২ জনের নামে উলিপুর থানায় মামলা দায়ের করা হলে প্রধান আসামী আইনুল হক, আমানুল হক ও আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো অন্যান্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা বাদিদের বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্য আসামীদের গ্রেপ্তারসহ সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

এইবেলা/জেএইচজে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!