ছাতকে আবুল হত্যাকান্ড : পরিকল্পিতভাবে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ১০-১২ জন মিলে হত্যা করে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ছাতকে আবুল হত্যাকান্ড : পরিকল্পিতভাবে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ১০-১২ জন মিলে হত্যা করে

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বারকি শ্রমিক নিহত আবুল হোসেনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নিহ‌তের আপন ভাই আলী হোসেনকে তার বা‌ড়ি থে‌কে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে গ্রেফতার ক‌রে‌। বৃহস্প‌তিবার সকা‌লে তাকে হত্যা মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরণ করা হয়ে‌ছে।

Manual2 Ad Code

আর আগে গত মঙ্গলবার ‌নিহতের স্ত্রী সবতুন বেগমকে তার বা‌ড়ি‌ থে‌কে গ্রেফতার করেছে পু‌লিশ। গ্রেফতারকৃত স্ত্রী স্বেচ্ছায় আদাল‌তে তার স্বামীর হত্যার দায় স্বীকা‌র ক‌রে ১৬৪ ধারা জবানব‌ন্দি দেন। তার জবান‌বন্দির পর হত্যা রহস্য বের হ‌য়ে আসে।

পুলিশ জা‌নি‌য়ে‌ছে, নিহত আবুল হোসেনের ভাই আপন আলী হোসেন, তার স্ত্রী সবতুন বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ ১০-১২ জন মিলে হাত-পা বেঁধে মার‌পিট ক‌রে হত্যা ক‌রে। প‌রে তার লাশ রোয়া হাওরের পাশে জঙ্গ‌লে ফে‌লে দেয়।

গত বুধবার বিকা‌লে স্বামীর হত্যার দায় স্বীকার ক‌রে সুনামগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তার স্ত্রী সবতুন বেগম।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলা ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আবুল হোসেনকে ২১ অক্টোবর তার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে আবুল হোসেন তার বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী সবতুন বেগম এবং তার ভাই আলী হোসেনসহ আত্মীয়স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়‌নি।

Manual2 Ad Code

ঘটনার ২৪ দিন পর গত ১৫ নভেম্বর তার লাশ রোয়া হাওর এলাকার জঙ্গল থে‌কে একটি কঙ্কাল উদ্ধার করে পু‌লিশ।পরে সেই লাশটি আবুলের বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় অব‌শে‌ষে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ক‌রে। পরে ‌নিহত স্ত্রী সবতুন বেগম, তার ভাই আলী হোসেনকে পু‌লিশ গ্রেফতার ক‌রে।

স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়ার মুখোশ উম্মোচন করে পুলিশ। পরকীয়া প্রেমিকা গ্রেফতা‌রের পর প্রেমিক সাবুল মিয়া আত্মগোপ‌নে রয়েছেন।

এ ব্যাপা‌রে থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, নিহ‌তের স্ত্রী তার স্বামীকে হত্যার দায় স্বীকার ক‌রে আদালতে জবানবন্দি দেন। তার সহ‌যো‌গী আসামিদের গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!