সিলেটে ২ নারীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সিলেটে ২ নারীর লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেটে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি লাশ বিবস্ত্র, রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। অপরটি পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। গোয়াইনঘাট ও দক্ষিণ সুরমা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

লাশ দুটি উদ্ধারের পর সংশ্লিষ্ট থানার পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, তামাবিল স্থলবন্দরসংলগ্ন মুজিবনগর এলাকায় এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পুলিশে খবর দেন এলাকাবাসী। সোমবার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

গোয়াইনঘাট থানান ওসি কেএম নজরুল ইসলাম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

এদিকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গোটাটিকর এলাকার আচার্যপাড়ায় এ ঘটনা ঘটে। দিপা আচার্য (৩০) নামে ওই গৃহবধূর লাশ রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায় ঘরে। দীপা আচার্যপাড়ার সুনীল আচার্যের স্ত্রী।

Manual3 Ad Code

মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম জানান, দীপার স্বামী সুনীল আচার্য শাশুড়িকে নিয়ে বাড়ি ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখেন দীপার দেহ ঘরের সিলিংফ্যানের সঙ্গে লাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!