জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের শীতবস্ত্র  বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের শীতবস্ত্র  বিতরণ

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায়  ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৫নং ও ৬ নং ওয়ার্ডের  ২০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র  বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী এবং সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন উপস্থিত ছিলেন।  এছাড়াও সাংবাদিক আল আমিন আহমদ,  ৫নং ওয়ার্ডের সদস্য অর্জন গোয়ালা, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!