জুড়ীতে জেলফেরৎ ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম ফের মাদক ব্যবসায় সক্রিয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে জেলফেরৎ ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম ফের মাদক ব্যবসায় সক্রিয়

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বিশেষ প্রতিনিধি ::

Manual5 Ad Code

জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের আবুল কাশেমের পুত্র ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম (৩০) কিছুদিন পূর্বে বেশ কিছু ইয়াবাসহ তার সহযোগী বিল্লাল, সুমন, লুকুছ ও কবির পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে যায়। কিছুদিন হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে তারা ফের মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্প্রতি স্থানীয় এলাকাবাসী মাদক নির্মূলে পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, এবার তারা সমগ্র জুড়ী উপজেলাসহ পার্শ্ববর্তী বড়লেখা ও কুলাউড়া উপজেলায় ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছে। তাদের মাদকের সরবরাহ বাড়িয়ে দেয়ার ঘটনা এলাকায় ওপেন সিক্রেট। গ্রামবাসী, পুলিশ কিংবা আইন আদালত কাউকেই, যেন তাদের পরোয়া নেই। কিছুদিন পূর্বে জুড়ী থানার ওসি বেলাগাঁও কণ্টিনালা যুব ও সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে এক মাদক বিরোধী সভায় মাদক কারবারীদের ধরিয়ে দেয়ার আহ্বান জানালে গ্রামের যুব সমাজের ক’জন সাহসী হয়ে উঠে। এ সময় ওই যুবকরা মাদক কারবারী ইব্রাহীমের আস্তানায় আসতে মাদকসেবীদের বাঁধা প্রদান করলে তার সহযোগী মাদকসেবী একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে আরস আলীকে দিয়ে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে গত ১৫ জুলাই, (মামলা নং-১৪/২০২০ইং) সমাজকর্মী ফরিদ মিয়া, জামাল হোসেন, হেলাল মিয়া, কামাল হোসেন, কাশেম মিয়াসহ ৮ জনকে অভিযুক্ত করে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলার পর ফুসে উঠেছে এলাকাবাসী। ইব্রাহীমের বাড়ীর স্পট ছাড়াও আরো ৪/৫টি স্পটে তার লোকজন ইয়াবা বিক্রি করছে। এসব স্পটে স্কুল-কলেজের ছাত্র ছাড়াও উঠতি যুবকদের ভিড় করতে দেখা যায়। ইয়াবার ডিলার ইব্রাহীম ইতিপূর্বে গাঁজা ব্যবসা করে যারা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিল তাদেরকে জামিনে বের করতে সহযোগীতা করায় এখন তারাও গাঁজার পাশাপাশি ইয়াবা বিক্রি করছে। গত ৯ আগস্ট সে রজমিনে পশ্চিম বেলাগাঁও গ্রামের ইব্রাহীমের কলোনীতে, হরিরামপুর গ্রামের রেল লাইনের পাশের স্পটে ও পশ্চিম ভবানীপুর গ্রামের আস্তানায় গাঁজা ও ইয়াবা সেবনকারীদের ভিড় করতে দেখা যায়।

Manual4 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। কেউ মাদক ব্যবসায় জড়িত হলে কঠোর হস্তে দমন করা হবে। মাদক নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!