কুলাউড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া :: 

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যথাযথভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

জানা যায়, সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেন, মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে প্রতিনিধিদল, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

Manual4 Ad Code

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও পিআইও মো. শিমুল আলীর পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual3 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট শহীদ বঙ্গমাতাসহ পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা ওমর আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজুল তায়েফ।

Manual4 Ad Code

শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল ১১ টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা, উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপণ, বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্টান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!