ওসমানীনগর প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক ইব্রাহিম খলিলের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগর প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক ইব্রাহিম খলিলের মতবিনিময়

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইব্রাহিম খলিলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসি সাংবাদিক ও কমিউনিটি নেতা ইব্রাহিম খলিল।

Manual8 Ad Code

তিনি প্রেসক্লাবের উন্নয়নে আন্তরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। একুশের বই মেলার তার প্রকাশিত বই প্রেসক্লাবে উপহার দেন। এ সময় তিনি প্রেসক্লাবের মাধ্যমে প্রতি বছর একজন শ্রেষ্ঠ সাংবাদিক বাছাই করে সম্মাননা প্রদান ও আর্থিক পুরস্কারের ঘোষণা করেন। প্রতি বছর তার ব্যক্তিগত পক্ষ থেকে এই অনুদান অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় সাংবাদিক ইব্রাহিম খলির ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, নির্বাহী সদস্য মো. কয়েছ মিয়া, সদস্য আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম রাফি, এমদাদুর রহমান খান, ব্যবসায়ী ফখরল ইসলাম, সমাজসেবক সিতার আলী প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!