ওসমানীনগরে অসহায় এক নারীকে ঘর তৈরি করে দিল বন্ধু মহল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে অসহায় এক নারীকে ঘর তৈরি করে দিল বন্ধু মহল

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ;: সিলেটের ওসমানীনগরে বন্ধু মহলের উদ্যোগে এক অসহায় এক নারীকে ঘর তৈরি করে হয়েছে। গত কাল শনিবার দুপুরে তৈরিকৃত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীর হাতে হস্তন্তর করেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি ও ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন। অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনুর সভাপতিত্বে এবং সাংবাদিক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় ঘর হস্তন্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী ছাদিক আহমদ, আব্দুল মুকিত, বন্ধু মহলের বন্ধু ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ ও কাজী আব্দুল মুমিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অসহায় ওই পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

Manual2 Ad Code

গত কয়েক মাস পূর্বে উপজেলার গোয়ালাবাজার ইউপির পুরকায়স্থপাড়া গ্রামের অশোক ধর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে বিপাকে পরেন তার স্ত্রী ও স্কুল পড়ুয়া এক সন্তান। পুরাতন ঘরের চালে অসংখ্য বড় বড় ছিদ্র থাকায় বৃষ্টির দিনে কিভাবে ঘরে থাকবেন তা নিয়ে চিন্তায় ছিলেন তারা। বিষয়টি জানতে পেরে পুরাতন ঘরটি ভেঙে একটি নতুন ঘর তৈরি করার উদ্যোগ নেন বন্ধু মহলের বন্ধু ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনা, কোষাধ্যক্ষ কবির আহমদ,বন্ধু অজিত দেব ও অন্যান্যরা। প্রবাসী ছিলিক মিয়া (সেলিম), সঞ্চয় গুপ্ত,আছকির আলী, মজনু মিয়া, আনছার মিয়া, আমিনুর রহমান, নাহিদুল ইসলাম পাবেল, এবং দেশের একাধিক বন্ধু বান্ধবের সহযোগিতায় প্রায় ১লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ২ কক্ষের একটি টিনের ঘর তৈরি করে দেন।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!