জুড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন 

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual6 Ad Code
জুড়ী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩তম শুভ জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখা। এ উপলক্ষে জুড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ১৭ মার্চ বিকাল ৪.০০ ঘটিকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জোটের জুড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইমরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, বিশ্বজিৎ সেনগুপ্ত, আব্দুল মনাফ কুটি, ফারুক আহমদ মতছিন, কার্যকরী সদস্য শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক বুলবুল রায়, শিশুশিল্পী কল্যাণ বিষয়ক সম্পাদক অরবিন্ধু রুদ্রপাল, নাট্য সম্পাদক বিভাস রুদ্রপাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আরিফ হারুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন খোশমান, কার্যকরী সদস্য সিরাজ উদ্দিন আহমদ, আজিজুর রহমান প্রমূখ।
পরিশেষে, বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!