আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধায় উপজেলার সাহেবগঞ্জ বাজারে সাজেদুর রহমান সেন্টুর সঞ্চালনায় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহিদুল ইসলাম বাবু, মামুনুর রশিদ, জিল্লুর রহমান, প্রভাষক শামসুল আলম, শিক্ষক মিলন কুমার দাস, মেছের আলী, হায়দার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমাদের এই আত্রাই উপজেলায় কোন নৈশ বিদ্যালয় ছিলো না এই প্রথম যাত্রা শুরু হলো। জেলায় একটি এ বিদ্যালয় আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা চলবো। এসময় সমাজে বৃত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নিরক্ষর বয়স্ক এবং শ্রমজীবি মানুষকে নিয়মিত বিদ্যালয়ে এসে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি হতে বলেন তিনি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!