ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে দগ্ধ জাপা নেতার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে দগ্ধ জাপা নেতার মৃত্যু

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে অবিজাত কনফেকশনারী স্বাদের ফুটপাতে বসানো জিলাপীর কড়াইয়ে দগ্ধ হয়ে গুরুতর আহত জাপা নেতা তাজিদ বক্স লিমন(৫২) মারা গেছেন। গতকাল শক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যুবরণ করেন। মৃত লিমন উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসি গ্রামের মৃত খিদির বক্সের ছেলে এবং গোয়ালাবাজার ইউপি জাতীয় পার্টির আহ্বায়ক।

Manual8 Ad Code

লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা বাবর বক্স। তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দগ্ধ তাজিদ বক্স লিমনের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২৫ মার্চ শনিবার উপজেলার গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারী স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ বক্স লিমন। এ নিয়ে ইফতার পূর্ব মুহুর্তে ছুরাবের সাথে লিমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদের জিলাপি তৈরি করার কড়াইরে মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধীন লিমনের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় তার মুত্যু হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!