জুড়ীতে ১৫ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে ১৫ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে মঙ্গলবার দুপুরে বিজিবি অভিযান চালিয়ে ১৫ হাজার ভারতীয় অবৈধ রুপিসহ এক যুবককে গ্রেফতার করেছে। আটক যুবকের নাম নাইম আহমদ (২৫)। সে উপজেলার বিরইনতলা গ্রামের আব্দুল লতিবের ছেলে। সন্ধ্যায় বিজিবি আটককৃত যুবককে জুড়ী থানায় সোপর্দ করেছে।

Manual7 Ad Code

জানা গেছে, বিজিবি’র ফুলতলা ক্যাম্পের নায়েক সুবেদার মাসিউর রহমানের নেতৃত্বে টহল দল মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৮২০ সংলগ্ন এলাকায় সন্দেহজনক ঘোরফেরাকালে নাইম আহমদ নামে এক যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১৫ হাজার ভারতীয় অবৈধ রুপি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে জুড়ী থানায় মামলা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, জুড়ীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ রুপিসহ আটক যুবককে মঙ্গলবার সন্ধ্যায় জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!