জুড়ীতে মসজিদের জমি ও হিসাব নিয়ে হামলা পাল্টা হামলা নিহত ১ : আহত ৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে মসজিদের জমি ও হিসাব নিয়ে হামলা পাল্টা হামলা নিহত ১ : আহত ৬

  • শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে জমি ও মসজিদের টাকার হিসাব নিয়ে সৃষ্ট হামলা পাল্টা হামলায় একজন নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও নিহত জলিল মিয়ার ফুফুতো বোন রিনা বেগম জানান- জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে ৪/৫ বছর আগে একটি মসজিদ স্থাপন করা হয়। মৃত মজহর আলীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগম মসজিদের ভূমি দান করেন। জোসনা বেগমরা ৮ বোন। তাদের কোন ভাই না থাকায় মামাতো ভাই জলিল মিয়া তাদের সম্পদ দেখাশোনা করেন। তিনি মসজিদের মুতাওয়াল্লিও। জোসনা বেগমের চাচাতো বোনের ছেলে তারা মিয়া মসজিদের ক্যাশিয়ার। অনেকদিন থেকে মজহর আলীর জমি নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। কিছু দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান মসজিদে বিশ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। ঘটনার দিন (শুক্রবার) জুমার সময় জলিল মিয়া উক্ত টাকার হিসাব চান। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সন্ধ্যায় ইফতার শেষে মসজিদে নামাজ পড়ে নিজ বাড়ীতে যেতে চাইলে তারা মিয়া ও ইয়াছিনের নেতৃত্বে ১৫/২০ জন লোক জলিল মিয়ার উপর হামলা চালায়। জলিল মিয়া প্রাণ রক্ষার্থে দৌড়ে বাড়ীতে যেতে চাইলে বাড়ীর উঠানে গিয়ে হামলাকারীরা লাঠিদিয়ে পেটাতে থাকে। সাথে সাথে জলিল মিয়ার ছেলেরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

নিহত জলিল মিয়া (৬০) গ্রামের সখাদ মিয়ার পুত্র। আহতরা হলেন- জলিল মিয়ার পুত্র আব্দুল কাদির রনি (২৬), সাহিদ (২৪), জলিল মিয়ার আতœীয় আলীপুর গ্রামের তাহির আলীর পুত্র সাহেদ আহমদ (১৮), অপর পক্ষে ছিনু মিয়ার পুত্র তারেকুল ইসলাম (৩৫), মজহর আলীর পুত্র (দ্বিতীয় স্ত্রীর) ইয়াছিন (৪৫), ইয়াছিন এর পুত্র সৌরভ আহমেদ (১০)।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্তব্যরত চিকিৎসক অসিত দেবনাথ জানান- সন্ধ্যা ৭.৫০ ঘটিকায় ওরা হাসপাতালে আসেন। জলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। আহত ৬ জনের মধ্যে ইয়াছিন ও আব্দুল কাদির রনিকে সিলেট প্রেরণ করা হয়েছে এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual6 Ad Code

জুড়ী থানার সাব ইন্সপেক্টর (এস.আই) অঞ্জন কুমার দাস বলেন- লাশের সুরতহাল রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ হেফাজতে দুই জনের চিকিৎসা চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!