ওসমানীনগরে রাজমিস্ত্রির লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আনহার আলী (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউপির রবিদাস সোনারপাড়া এলাকার একটি খাল থেকে আনহার আলীর লাশ উদ্ধার করা হয়। মৃত আনহার আলী উপজেলার তাজপুর ইউপির রবিদাস সোনারপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ মৃত আনহার আলীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির রবিদাস সোনার পাড়া এলাকার জমিতে স্থানীয়রা মাছ ধরতে গেলে খালের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত আনহার আলী গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার দুপুরে তার লাশ নিজ গ্রামের একটি খালে পাওয়া যায়।

Manual1 Ad Code

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক(পিপিএম) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি কিভাবে মারা গেলেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!