ঢাকার গাজীপুরের প্রতারণা মামলায় জুড়ীর ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ঢাকার গাজীপুরের প্রতারণা মামলায় জুড়ীর ব্যবসায়ী গ্রেফতার

  • বুধবার, ১০ মে, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

ঢাকার গাজীপুর জেলার একটি আদালতের প্রতারণা মামলায় মৌলভীবাজারের জুড়ীর এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ওই ব্যবসায়ীর নাম বাহার উদ্দিন। তিনি জুড়ী উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের জাহাঙ্গীরাই গ্রামের রুহুল আমিনের পুত্র। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে মৌলভীবাজার কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, জুড়ীর ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে ঢাকার গাজীপুর জেলার আদালতের একটি প্রতারণা মামলার ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার (৯ মে) রাতে জুড়ী থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম জুড়ী শহর থেকে বাহার উদ্দিনকে গ্রেফতার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে গাজীপুর জেলায় প্রতারণামুলক অর্থ আত্মসাতের একটি প্রতারণা মামলা ছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার রাতে জুড়ী বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ধৃত আসামী বাহার উদ্দিনকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!