জুড়ীতে দূর্গা মন্দিরে চুরি : জড়িত থাকার অভিযোগে ৫ জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে দূর্গা মন্দিরে চুরি : জড়িত থাকার অভিযোগে ৫ জন গ্রেফতার

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগানের শ্রী দূর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ২৩ আগস্ট আসামীদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জুড়ী থানা পুলিশ জানায়, গত ২১ আগষ্ট রাতে যেকোন সময় কুচাই চা বাগানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী দূর্গা মন্দিরের তালা ভেঙ্গে উপাসনালয়ের বেশ কিছু কাসার মালামাল চুরি হয়। ঘটনার পরদিন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক একটি অভিযোগ দায়ের করিলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো পূর্ব জুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র শিপন আহমদ (২২), একই গ্রামের মৃত আং সাত্তারের পুত্র সোহেল মিয়া (২২), পূর্ব গোয়ালবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র আং জলিল (৩০) এবং গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আং হান্নানের পুত্র জসিম উদ্দিন (৩০)।

Manual7 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আসামী সোহেল আহমদ এর বসতবাড়ি উত্তর জামকান্দি হইতে চোরাইকৃত কাসার কিছু মালামাল এবং তালা কাটার সাঁড়াশি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মন্দিরের চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!