গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী তরমুজ চাষে সফল সবিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী তরমুজ চাষে সফল সবিতা

  • মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় কুলাউড়া উপজেলার বৈদ্যশাসন গ্রামে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন সবিতা রানী মালাকার। তিনি হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কুলাউড়া শাখার বৈদ্যশাসন গ্রামের চলন্ত মহিলা সমিতির একজন দরিদ্র সদস্য। তাকে গ্রীষ্মকালীন তরমুজ চাষের জন্য কৃষি উপকরণের জন্য ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। তিনি হীড বাংলাদেশ সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো. সোহেল সিকদারের পরামর্শে মাঠ পর্যায়ে ২৫ শতাংশ জমি নিয়ে কার্যক্রম শুরু করেন।

Manual2 Ad Code

সবিতা রানী মালাকার জানান, ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী তরমুজ চাষ করতে তার ব্যয় হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তিনি আরও বলেন, ২৫ শতাংশ জমিতে ব্ল্যাক বেবী জাতের ৭০০ পিচ তরমুজ বিক্রি করেছেন। মাত্র ৭০-৮০ দিনে ২৫ শতাংশ জমি থেকে ৭০০ পিচ তরমুজ বিক্রি করে তার আয় হয়েছে ১ লক্ষ টাকার মতো। মালচিং পেপার ব্যবহার করে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করতে পানি সেচ ও শ্রমিক খরচ কম হওয়ায় লাভ বেশী হয়েছে বলেও তিনি জানান।

Manual8 Ad Code

তিনি আরও জানান, গ্রীষ্মকালীন তরমুজ চাষের এ সফলতা দেখতে আশে পাশের লোকজন তার বাড়িতে আসেন এবং তিনি সকলকে আগামীতে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী জাতের তরমুজ চাষে উদ্বুদ্ধ করেন। সবিতা রানী মালাকার বলেন, তিনি আগামীতে আরও বড় পরিসরে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী জাতের তরমুজ চাষ করবেন। তিনি হীড বাংলাদেশ সমিতির সকলকে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবী জাতের তরমুজ চাষের আহ্বান জানান। তিনি সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তাকে কারিগরি পরামর্শ দিয়ে সফলতার জন্য ও আর্থিকভাবে সহযোগিতার জন্য হীড বাংলাদেশ কুলাউড়া শাখার সকলকে ধন্যবাদ জানান।

হীড বাংলাদেশ কুলাউড়া কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো. সোহেল সিকদার বলেন, আমরা চাই আমাদের সমিতির সদস্যরা বেকার না থেকে তারা কৃষি কাজ করে যেন সাফল্য অর্জন করে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগীতার প্রয়োজন হবে আমরা তা করবো।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের কৃষি পরামর্শ দিয়েছি। আগামীতে এ রকম তরমুজ চাষ করলে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগীতা করব।###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!