বানিয়াচংয়ে টেটাযুদ্ধে যুবক নিহত : আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বানিয়াচংয়ে টেটাযুদ্ধে যুবক নিহত : আহত ১০

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতিতে এপ্রিল মাসেই দাঙ্গায় ৬ জন নিহত হওয়ার পর ফের দুপক্ষের সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মঈনুল ইসলাম (২৫) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

Manual8 Ad Code

সোমবার বিকালে উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক গ্রামের নুরুল ইসলামের ছেলে। এদিকে একের পর এক খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে।

Manual6 Ad Code

জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসা নিয়ে তার আপন ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে রাত ৩ টার দিকে মারা যান তিনি। এদিকে আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Manual2 Ad Code

গত এক মাসে বানিয়াচংয়ে ৭ জন হত্যার শিকার হলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!