জুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual3 Ad Code

জুড়ী নদীর কন্ঠিনালা অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অহিদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে।

জানা গেছে, দীর্ঘদিন জুড়ী নদীর কন্ঠিনালা অংশ থেকে রাবার ড্যাম পর্যন্ত একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদীর দু’পাশের রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়ছে। এমনকি নদীর পাড়ের ঘরবাড়িও পড়ছে হুমকির মুখে। সম্প্রতি কন্টিনালা গরেরগাও অংশের পাকা সড়ক ধসে পরলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান এলাকাবাসী। তবে এলাকাবাসীর দাবি উপেক্ষা করে চলতে থাকে অবৈধ বালু উত্তোলন। বুধবার বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। সেখানে একটি বালু বোঝাই নৌকা আটক করেন তিনি। এ সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত পাঁচ জন শ্রমিক ও নৌকার মালিক অহিদ মিয়া অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে জানান, জুড়ী নদী থেকে অবৈধ ভাবে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!