জৈন্তাপুরে ছেলের হাতে বাবা খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জৈন্তাপুরে ছেলের হাতে বাবা খুন

  • রবিবার, ৪ জুন, ২০২৩

Manual8 Ad Code

 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছেন৷ এঘটনায় পাহাড়ে অভিযান পরিচালনা করে ছেলেকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন (শনিবার) দিবাগত রাত ৮টায় ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে পিতা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে ৷ এক পর্যায়ে ছেলে পিতাকে দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে ৷

এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে গুরুত্বর আহতবস্থায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের সাধু পাত্র (৬০) কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেলে মৃত্যু বরণ করেন সাধু পাত্র (৬০)।

Manual3 Ad Code

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে রাতভর অভিযান পরিচালনা করে আসামী চৈতন্য পাত্র (২২) কে আটক করে ৷

Manual3 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়োছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!