ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে

  • বুধবার, ৭ জুন, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে অটো রিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যার কথা পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে ঘাতক রজব আলী (২৫)। আটক রজব আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ মে শনিবার শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক অটোরিকশা চালকের হত্যার পর পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে গত ০৩ জুন শনিবার একমাত্র আসামী রজব আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামী রজব আলীও একজন অচোরিক্সা চালক।

আদালত ও পুলিশের কাছে জবানবন্দিতে রজব আলী জানায়, ২৯ মে শনিবার রাত ৮টার দিকে শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের যাওয়ার জন্য ভাড়া করে। আগে থেকে পরিকল্পনা মাফিক ঘাতক রজব আলী একটি ধারালো দা গোপনে কোমরে গুজে নেয়। ঘটনাস্থলে যাওয়ার পর শাহাবুদ্দিনকে গাড়ী থামাতে বলে দা দিয়ে গলায় কুপ দেয়। এতে সে অটোরিক্স থেকে লুটিয়ে পড়ে। পরে আরেকটি কুপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থলে দা ফেলে অটোরিক্সা নিয়ে ঘাতক রজব আলী চলে আসে এবং ২২ হাজার টাকা অটোরিক্সাটি ভাঙাড়ি দোকানে বিক্রি করে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, আমরা দিনরাত পরিশ্রম করে ঘটনার রহস্য উদঘাটন করি এবং রজব আলীকে গ্রেফতার করে ৩ জুন আদালতে সোপর্দ করি। আদালতে রিমান্ড চাইলে ৫ জুন আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ০৭ জুন বুধবার আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এ ঘটনার সাথে একমাত্র রজব আলী জড়িত।

Manual3 Ad Code

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান থেকে ২৭ মে শনিবার শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!