জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

Manual3 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের স্বনামধন্য ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অরবিন্দ শীল ও সহকারী শিক্ষক বেনু ভূষণ গোস্বামী ও নাজমা সুলতানার অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুশ সহিদ চৌধুরী খুশির সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সংবর্ধিত শিক্ষক অরবিন্দ শীল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,  ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।

Manual8 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো আলাউদ্দিন, সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু ভূষণ গোস্বামী ও সহকারী শিক্ষিকা নাজমা বেগম, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল কাইয়ূম, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নূরুল হাসান চৌধুরী, পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, ব্যবসায়ী ইমরান চৌধুরী, মিনহাজ উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!