পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু আনিশ্চিত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু আনিশ্চিত!

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩
ফাইল ছবি

Manual8 Ad Code

এবে অনলাইন ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও দেশে বিদ্যুতের ঘাটতির বিষয়ে মন্ত্রী বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে কয়লা এলেই এটি চালু হবে। দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে। তা পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Manual3 Ad Code

শুক্রবার (৯জুন) সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের মাছরাঙা অডিটোরিয়ামে ডুংরিয়া উত্তরণ ক্লাবের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মান্নান বলেন, দেশের একমাত্র প্রধান সমস্যা হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমরা এখনো পিছিয়ে আছি। দেশে এখনো শিক্ষার হার কম। এখনো ২০-২৫ ভাগ মানুষ নাম লিখতে পারে না। আরও ২০-৩০ ভাগ মানুষ নাম লিখতে পারে কিন্তু কি লিখছে তা ভালোভাবে জানে না। এটার পরিবর্তন না হওয়ার আগপর্যন্ত আমরা দুনিয়ার মানুষের সঙ্গে মিশতে পারব না। শিক্ষা ছাড়া ন্যায়বিচার পাওয়া যায় না। দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার একমাত্র পথ হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকলে কেউ তার সঙ্গে অবিচার করতে পারবে না। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা শিক্ষাক্ষেত্রে সব সুবিধা দিতে বদ্ধপরিকর।

Manual6 Ad Code

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের বাজারগুলো এরই মধ্যে সরকার নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। পেঁয়াজ আমদানি করায় এখন দাম কমেছে। বাজারে নজরদারি রাখা হচ্ছে।

Manual3 Ad Code

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। দেশের মানুষ এখন এই সরকারকে বিশ্বাস ও আস্থার প্রতীক মনে করে। এই সরকার কোনো ভেদাভেদ সমর্থন করে না। সরকার সবার জন্য সমান সুযোগ-সুবিধা দিয়ে আসছে; যার জন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করছেন।

Manual1 Ad Code

ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়ের সভাপতিত্বে ও শিক্ষার্থী সামা এবং নাইম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, পরিকল্পনামন্ত্রীর ছেলে লন্ডন ব্রাকলেস ব্যাংকের এমডি শাদাত মান্নান অভি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!