জুড়ীতে অবসরপ্রাপ্ত ১২ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে অবসরপ্রাপ্ত ১২ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান

  • রবিবার, ১৮ জুন, ২০২৩

Manual6 Ad Code
জুড়ী প্রতিনিধি ::  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পশ্চিম জুড়ী ইউনিয়নের  সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত ১২ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৭ জুন শনিবার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম জুড়ী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী অমরজিৎ দাশ ও জালাল উদ্দিনের যৌথ উপস্থাপনায় ও   প্রধান শিক্ষক রাজেন্দ্র সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন  টিএন খানম তৈয়বুন্নেছা খনম সরকারি কলেজের সহ অধ্যাপক আব্দুল হাই, প্রধান শিক্ষক- খোদেজা বেগম, দেবাশীষ দাশ, মুক্তিদত্তা দাশ, ছন্দা রানী দাশ, ঝর্না দেবনাথ, রাজকুমার দেবনাথ, প্রনয় দাশ, অশোক পাল, সহকারী শিক্ষক নিবুল দাশ, মতিউর রহমান, রতিঞ্জয় দাশ, নিতিশ রুদ্রপাল প্রমুখ।
বিদায় সংবর্ধনার আলোচনায় সভায় মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক অমরজিৎ দাশ। আলোচনা সভা শেষে পশ্চিম জুড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত ১২ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক গোপিকা অধিকারী,  আব্দুল কাদির, সুলেমান মজুমদার, রনধীর দাশ মিহির বরন রুদ্রপাল, সহকারী শিক্ষক প্রনয় রঞ্জন দাশ,  সুধীর লাল কর, হরেন রঞ্জন রায়, চঞ্চলা রানী দত্ত, বীরেন্দ্র কুমার দাশ, রাজকুমার দাশ, মইনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিদায় শিক্ষক-শিক্ষিকাদের মাল্যবরণ করে লালগালিচার সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে সকল অতিথিসহ মধ্যাহ্নভোজন করানো হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!