ছাতকে খালের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ছাতকে খালের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অপর বোনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
অফাবৎঃরংবসবহঃ

Manual1 Ad Code

সোমবার বিকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মুসলিমকোনা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবুল কালাম ময়নার কন্যা।

Manual3 Ad Code

জানা যায়, বাড়ির সামনের রাস্তায় তিন বোন একসঙ্গে খেলা করছিল। পরিবারের লোকজন তাদের আর খোঁজখবর রাখেনি। বিকালে জনৈক একজন পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের পানিতে একটি মেয়েকে ডুবতে দেখে তিনি চিৎকার দিলে আশ পাশের বাড়ির লোকজন সেখানে জড়ো হয় এবং এক এক করে ওই তিন কন্যা শিশুদের পানি থেকে উদ্ধার করে সন্ধ্যায় স্থানীয় কৈতক হাসপাতালে নেন। সন্ধ্যার পর সেখান থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Manual2 Ad Code

রাত ৮টায় হাসপাতালে পৌঁছার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাইয়্যেবা বেগম (৮) ও তানজিনা বেগমকে (৬) মৃত ঘোষণা করেন।

নিহত তাইয়্যেবা মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও তানজিনা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান একাডেমির প্লের শিক্ষার্থী ছিল। এছাড়া তাদের বড় বোন, মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া বেগমকে (১০) হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!