২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

  • বুধবার, ২৮ জুন, ২০২৩

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক কামালের (৪১) কে ২ ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।তিনি ওই এলাকার আমিন মিয়ার ছেলে।

শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের পর মঙ্গলবার রাতে কামালকে আটক করে পুলিশ। ওই দুই ছাত্রী ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই স্কুলের একটি রুমে প্রাইভেট পড়াতেন কামাল। তার কাছে প্রাইভেট পড়তে আসা একই স্কুলের ছাত্রী দুই বোনকে (চাচাতো) ভয় দেখিয়ে ২৫ দিন আগে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

Manual2 Ad Code

নির্যাতনের শিকার ওই দুই ছাত্রী জানায়, ধর্ষণের পর ওই শিক্ষক তাদের হুমকি দিয়ে বলেন, যদি তারা এ ঘটনায় মুখ খুলে তাহলে স্কুল থেকে তাদের নাম কেটে বের করে দেওয়া হবে। শিক্ষকের এমন হুমকিতে এক পর্যায়ে দুই বোন দীর্ঘদিন স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। দুই বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিলে পরিবারের চাপে পড়ে অবশেষে শিক্ষকের ঘটনা বর্ণনা দেয়।

Manual4 Ad Code

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি নির্মলেন্দু চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে। ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!