সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন ভাই বোনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন ভাই বোনের মৃত্যু

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বন্যার পানি বাড়তে দেখে আতঙ্কিত ওই তিন শিশু একটি ভাঙা ডিঙ্গি নৌকা নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

মারা যাওয়া ব্যক্তিরা হলেন— গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার শিশু সন্তান ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।

Manual5 Ad Code

স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, নৌকা ডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রোববার সুনামগঞ্জে বাড়তে থাকে পানি। এ সময় সুহেল মিয়া ও তার স্ত্রী পারিবারিক কাজে শান্তিগঞ্জ উপজেলা সদরে ছিলেন। পানি বাড়তে দেখে আতঙ্কিত হয়ে বাড়িতে অবস্থানরত চার ভাই-বোনের মধ্যে ছোট তিনজন একটি ভাঙা ডিঙি নৌকা নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিকে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর ভাঙা নৌকাটিতে পানি ঢুকে ডুবে যায়।

Manual2 Ad Code

এ সময় ভাই-বোনদের চিৎকার শুনে বাড়িতে থাকা অপর ভাই প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থল যান। খোঁজাখুঁজির পর সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন তারা।#

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!