আহত ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন সাংবাদিক হোসাইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আহত ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন সাংবাদিক হোসাইন

  • শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: আহত ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রী’র অনুদান পেয়েছেন এসএটিভি, দৈনিক যুগান্তর, ডেইলি ইন্ডাস্ট্রি ও সিলেটের ডাক এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ। ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অসুস্থ্য, অস্বচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের অনুকুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুদানের চেক তোলে দেন।

Manual8 Ad Code

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েল সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। পিআইপির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ (বাদল) সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারাদেশে থেকে ৭১ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর অনুদান প্রাপ্ত সাংবাদিক হোসাইন আহমদ প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি মূলধারার সাংবাদিকতায় তাকে আরও দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াবে। মফস্বল পর্যায়ে অসুস্থ্য, অসচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের মধ্যে আগামীতে বৃহত্তর আকারে অনুদান দেয়ার আহব্বান করেন তিনি।

Manual7 Ad Code

গত ২৯ অক্টোবর ’২২ রাত ৯টায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের প্রধান ডাক ঘরের সামনে সাংবাদিক হোসাইন আহমদ সন্ত্রাসীদের অতর্কিত হামলার স্বীকার হন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!