মৌলভীবাজারে সৈয়দ হেলাল আহমেদ দাবা প্রতিযোগিতায় রেজা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে সৈয়দ হেলাল আহমেদ দাবা প্রতিযোগিতায় রেজা চ্যাম্পিয়ন

  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সৈয়দ হেলাল আহমেদ একদিনের র‌্যাপিড দাবা প্রতিযোগিতা ১৪ জুলাই মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩২ জন দাবাড়ুদের নিয়ে অনুষ্টিত উক্ত প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন হয়। খেলা শেষে রাত ৯টায় চেস ক্লাব মৌলভীবাজারের সদস্য সচিব রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও দাবাড়ু ওয়াজিল মেহেদীর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ , চেস প্লেয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মছব্বির আলী, দাবা প্রতিযেগিতার পৃষ্টপোষক সৈয়দ হেলাল আহমেদ, তাওহিদ দাবা একাডেমীর পরিচালক তাওহিদ ইসলাম প্রমুখ।দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট অলিউর রহমান, শিক্ষক নজরুল ইসলাম ও শাহিদ আহমদ।

সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হোন রেজাউল করিম চৌধুরী।রানার্সআপ হোন শাহ সাইফুল আলী, তৃতীয় হোন ওয়াজিল মেহেদী, ৪র্থ হোন সৈয়দ আবু ইকবাল, ৫ম হোন মো: মোফরদ শাহ, ৬ষ্ট হোন শাহিদ আহমদ, ৭ম হোন রাধা কিশোর সিংহ।

Manual2 Ad Code

এছাড়াও খেলায় অংশ গ্রহণকারী ৭ জন ক্ষুদে দাবাড়ুদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!