মাধবপুরে বড় ভাইয়ের জীবন বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে বড় ভাইয়ের জীবন বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে সংকটাপন্ন বড় ভাই সাইফুল ইসলাম সবুজকে বাঁচাতে কিডনি দিয়েছেন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ। ভাইয়ের প্রতি ভাইয়ের এমন ভালোবাসার গল্প এখন কমলপুরবাসীর মুখে মুখে।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তাদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুই ভাই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Manual6 Ad Code

সবুজ ও পলাশের বাবা ইউনিয়ন পরিষদের দফাদার মানিক মিয়া জানান, তার বড় ছেলে সবুজ সৌদি আরবে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় কিডনির সমস্যা দেখা দিলে ৫ মাস আগে দেশে ফেরেন সবুজ। একপর্যায়ে জানা যায়, তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে সবুজের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় ছোট ছেলে পলাশ ভাইয়ের জীবন বাঁচাতে এগিয়ে আসে।

Manual3 Ad Code

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, প্রতিদিন যেখানে জমি-সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের খবর সামনে আসে, সেখানে সবুজ-পলাশের ভ্রাতৃত্ব ও ভালোবাসার গল্প অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!