হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে ২ মামলা : এক হাজার আসামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে ২ মামলা : এক হাজার আসামী

  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোমবার সদর থানায় পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়।

মামলায় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় এক হাজার জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। তিনি বলেন, মামলা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৫টার দিকে জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ বাধা দেয়।

Manual2 Ad Code

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পালটা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ।

Manual6 Ad Code

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ওসিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!