অটো মোবাইলস্ ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন জুড়ী শাখার সভাপতি কিবরিয়া, সম্পাদক এনামুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অটো মোবাইলস্ ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন জুড়ী শাখার সভাপতি কিবরিয়া, সম্পাদক এনামুল

  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা অটো মোবাইলস্ ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্র ২৬৩৬) এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ছাতা প্রতীকে মোহাম্মদ কিবরিয়া ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলেমান আহমদ চেয়ার প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়েছেন। কার্যকরী সভাপতি পদে রাধা কান্ত দাশ গোলাপ ফুল প্রতীকে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুহেল আহমদ কাঁঠাল প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এনামুল হক মই প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সুলেমান মিয়া বাঘ প্রতীক নিয়ে ১০৪ ভোট পান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাবেদ আহমদ হাঁস প্রতীক নিয়ে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অয়ন দেবনাথ অসীম বটগাছ প্রতীক নিয়ে ১২৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক মিয়া ডাব প্রতীক নিয়ে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল আহমদ রিক্সা প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!