সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই দেশ- শফিকুর রহমান চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই দেশ- শফিকুর রহমান চৌধুরী

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। যেখানে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।  রোববার দিনব্যাপী ওসমানীনগরে বিভিন্ন দুর্গা পূজার মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান, যুগ্ম
সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ শাহনুরুর রহমান সানুর, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, জেলা পরিষদ সদস্য আবদুল হামিদ, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমদ, বাবর খান, ফারুক আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিছ মিয়া, জেলা যুবলীগের সহসভাপতি মনির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকী, উপজেলা পূজার উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সাধারণ সম্পাদক শংকর সেনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সাথে ছিলেন।

শফিকুর রহমান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সার্বজনীন ২৭টি ও ব্যক্তিগত ৭টি পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং পূজারী ও পূন্যার্থীদের খোঁজখবর নেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!