জুড়ীতে সাবেক ওসি জাহাঙ্গীর হোসেনের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে সাবেক ওসি জাহাঙ্গীর হোসেনের বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
জুড়ী :: জনপ্রতিনিধি ও সাংবাদিক সমিতি ওসি মো. জাহাঙ্গির হোসেন সরদারকে সংবর্ধনার ক্রেস্ট তোলে দেয়া হচ্ছে। ছিব :: এইবেলা

Manual4 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে বুধবার রাতে উপজেলার জনপ্রতিনিধি ও সাংবাদিক সমিতি যৌথভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে। কলেজ রোডস্থ এমজেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলার নবাগত ইউএনও আল-ইমরান মো. রুহুল ইসলাম।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ীতে ২ বছরেরও অধিক কাল শক্তি কিংবা বল প্রয়োগে নয়, সকল শ্রেণী পেশার মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে কাছে টেনে নানা সমস্যার সমাধান করেছেন। ন্যায় বিচার পেতে মানবিক সহযোগিতা প্রদান করেছেন। জুড়ী উপজেলার অপরাধ দমন তথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেন। যার জন্য জুড়ীবাসী অনেক দিন তাকে স্মরণ করবে।

Manual5 Ad Code

জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের সভাপতিত্বে ও অনলাইন পোর্টাল জুড়ী টাইমস’র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবধিত অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার বিদায়ী ওসি (সাবেক) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জুড়ী সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাসুক আহমদ, বড়লেখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আব্দুর রব, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক লিটন দাস, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি এমএ কাইয়ুম ভূইয়া, জুড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক জাকির হোসেন মনির, সিলেট লাইভ টিভির সম্পাদক প্রকাশক সায়েম জাফর ইমামী প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!