মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

  • শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে উপজেলার বানেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়।

Manual5 Ad Code

্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃরফিকুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ফ্রি মেডিকেল উদ্বোধনী সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদির, শিশু বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবুল্লাহ সেলিম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ রেজওয়ানা মির্জা, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস সমর, কানাডা প্রবাসী রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী আজম টিপু, সমাজসেবক ওয়ালিউল ইসলাম খাঁন চোধুরী, প্রধান শিক্ষক গঙ্গেঁশ চন্দ্র দাস, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রিন্সিপাল কুদরতে এলাহী পুনম প্রমূখ।

Manual5 Ad Code

সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট সব সময় মাধবপুরের মানুষের জন্য কিছু করতে চায়। চিকিৎসা সেবা নিয়ে আজকে আমরা এসেছি।অনেক অসহায় মানুষ আজ বিশেষজ্ঞ চিকিৎসরদের সেবা পেয়েছেন। ভবিষ্যতে মাধবপুর এসোসিয়েশন সিলেট অতীতের ন্যায় মানবতার সেবার পরিধি আরো বাড়ানোর চেষ্টা করবো। কারণ সংগঠনে যারা আছেন সকলইের শিকড় মাধবপুর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!