জুড়ীতে মুজিব শতবর্ষে গ্রাউকের বৃক্ষের চারা রোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে মুজিব শতবর্ষে গ্রাউকের বৃক্ষের চারা রোপণ

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে গত মঙ্গলবার বৃক্ষের চারা (ঔষধি ও ফলদ) রোপন কর্মসূচীর দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সভাপতিত্বে ও জুড়ী টাইমসের সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনা প্রধান কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ইউপি মেম্বার কল্পনা বিশ্বাস, গুনমনি বিশ্বাস, নিশিকান্ত সরকার, গ্রাউক পরিচালক দিপা রানী পাল,সমন্বয়কারী প্রণয় রঞ্জন বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার অতুল কুমার পাল, আমার সিলেট নিউজ ডটকমের উপজেলা প্রতিনিধি আবুল হোসেন লিটন, সুমন্ত কুমার বিশ্বাস,অভিনয় কুমার পাল প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক গ্রাহকদের মধ্যে বিভিন্ন ঔষধি ও ফলজ চারা বিতরনের উদ্যোগ হাতে নিয়েছে। ইতিমধ্যে একমাস বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গ্রাউক ৫০০০ হাজার বৃক্ষের চারা রোপনের লক্ষ্য নিয়ে কর্মসূচিকে আরো একমাস সম্প্রসারণ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!