ওসমানীনগরে মহিলা আ’লীগের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে মহিলা আ’লীগের মানববন্ধন

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

Manual2 Ad Code

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদে সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন।

Manual1 Ad Code

মহিলা আওয়ামীলীগের মানববন্ধনের সাথে একাত্বতা পোষন করে অংশ গ্রহণ করেন, গোয়ালাবাজার ইউপি আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান পীর মজনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, গোয়ালাবাজার ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ।

Manual4 Ad Code

গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও ও সাধারণ মানুষদের হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, এ সব ঘটনার সাথে বিএনপি-জামায়াতের যেসব সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদেরকে খোঁজে বের করে আইনের আওতায় এনে যথাযথ ভাবে শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!