কুলাউড়ায় উন্নয়ন ও শান্তি সমাবেশ : প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কুলাউড়ায় উন্নয়ন ও শান্তি সমাবেশ : প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজুর উদ্যোগে এক উন্নয়ন ও শান্তি সমাবেশ ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজু।

এ উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী কুলাউড়া ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটি শেষ হয় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে।

Manual1 Ad Code

সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি জামাত ফের আগুন নিয়ে খেলা শুরু করেছে। এদেরকে প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Manual6 Ad Code

সমাবেশ শেষে কুলাউড়া উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

সভায় কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!