ওসমানীনগরে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

 ওসমানীনগরে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র (বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ) মুহিবুর রহমান বলেছেন, তথ্য প্রযুক্তির অবাঁধ বিচরণের যুগে সঠিক নির্বাচন হলে আমিই বিজয়ী হবো।

Manual3 Ad Code

এবার জনগনকে দিনের ভোট দিনে দেওয়ার সুযোগ দিলে জনগন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভুল করবে না । ২০১৪ ও ১৮ সালে জনগন ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে।

আশা করি এবারের নির্বাচন প্রতারণার নির্বাচন হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি নিজে নির্বাচন পর্যবেক্ষণ করবেন যাতে করে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়। বিদেশেীদেরও নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual6 Ad Code

সব কিছু মিলেয়ে আমরা বিশ্বাস করতে পারি এই নির্বাচন সুষ্ঠু হবে। ভোট ছিনতাই হবে না, সেন্টার বন্ধ করে স্টাম্পিং হবে না, রাতে বক্সে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে পরাজিত করা হবে না। আর তাই যদি হয় বিশ্বনাথ-ওসমানীনগরে যে গণজুয়ার আছে কেই আমাদের বিজয় ঠেকাতে পারবে না।

Manual2 Ad Code

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেস্তোরায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, আ’লীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রুপ, সালিশ ব্যক্তিত্ব শাহাব উদ্দিন, যুব সংগঠক জাহেদ আহমদ সুমন প্রমূখ। এ ছাড়াও সংবাদ সংম্মেলনে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!