মাধবপুরে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস দিয়ে রমজান আলী (৩০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সাহেব আলী’র পুত্র।

Manual1 Ad Code

প্রতিবেশীরা জানান, রোববার (0৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রমজান আলী তাঁর বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে টিনের চালের রোয়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। দুই মাস আগে রমজান আলী’র স্ত্রী সন্তানদের নানা বাড়ি শ্রীমঙ্গলে রেখে সৌদি আরবে চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। রমজান সব সময় মাদক সেবন করতো এবং কখনো কখনো অতিরিক্ত মাদক সেবন করে পাগলের মতো আচরণ করতো। দুই মাস আগেও সে একবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে জানান প্রতিবেশীরা।

Manual6 Ad Code

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই ফজলুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!